মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে দোকানি তেল বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা সাড়ে ২১ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। বেশ কিছু খালি কন্টেইনারও পাওয়া যায়। জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির জন্য তার কোনো বৈধ লাইসেন্স ছিল না। এ কারণে পেট্রলিয়াম আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
পরে উদ্ধার করা পেট্রোল পাশের একটি ফিলিং স্টেশনে ২ হাজার ৩৭২ টাকায় বিক্রি করা হয় এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দোকানের তালা ভেঙে তেল বের করে বিক্রি করলেন ম্যাজিস্ট্রেট
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে তার দোকানে গিয়েছিলাম। পরে তার বাসায় অভিযান চালিয়ে বিছানার নিচ থেকে সাড়ে ২১ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সেটি বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·