ঋতুভেদে ফ্যাশনের রয়েছে আলাদা ধরন ও স্টাইল। রোদ-বৃষ্টির খেলা চললেও এখন গ্রীষ্মকাল। এই সময়ে ফ্যাশনে সবচেয়ে বেশি গুরুত্ব পায় আরাম। তবে তারকা ফ্যাশনিস্তাদের কাছে আরামের পাশাপাশি সমান গুরুত্ব পায় স্টাইল স্টেটমেন্টও। এ সময় তাঁরা এথনিক ও ওয়েস্টার্ন দুই ধরনের আউটফিটই বেছে নিচ্ছেন। আর চোখজুড়ানো সব লুকে সবার সামনে আসছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে। চলুন, দেখে আসি লুকগুলো, যেখান থেকে অনুপ্রেরণা নিতে পারেন আপনিও।
বিদ্যা সিনহা মিমের পরনে সামার-রেডি সাদা ফ্লোরাল কো-অর্ড সেট। স্লিভলেস ক্রপ টপের সঙ্গে হাই-ওয়েস্ট শর্টসের এই কম্বিনেশন তাকে দিয়েছে একদিকে আরামদায়ক, অন্যদিকে ট্রেন্ডি লুক। মিনিমাল জুয়েলারি বেছে নিয়ে তিনি।
লুকটি সম্পূর্ণ করতে সঙ্গে নিয়েছেন ক্রসবডি ব্যাগ এবং চোখে পরেছেন স্টাইলিশ সানগ্লাস।
পূজা চেরি ধরা দিয়েছেন একটি স্টাইলিশ স্লিভলেস কাট লাল মিডি ড্রেসে।
সহজ কিন্তু নজরকাড়া এই লুকটি পার্টি, ইভিনিং আউটিং বা ফটোশুট—সব ক্ষেত্রেই মানানসই।
রঙিন এমব্রয়ডারি করা স্লিভলেস ড্রেসে কেয়া পায়েলের উপস্থিতি বেশ নজরকাড়া ।
এরসঙ্গে জুটি হওয়া উজ্জ্বল হলুদ ওড়না পুরো আউটফিটে কনট্রাস্ট এনেছে। গ্রীষ্মকালীন উৎসবে এই লুক একদম পারফেক্ট।
এ সময় কোথাও ঘুরতে গেলে অভিনেত্রী মন্দিরার এই লুক থেকে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে। কালো ট্যাংক টপের ওপর লেয়ারিং করে তিনি পরেছেন নীল-সাদা স্ট্রাইপের ওভারসাইজড শার্ট। বটমে পরেছেন ডেনিম শর্টস।
চোখে ওভারসাইজড সানগ্লাস আর পায়ে স্লিপার—সব মিলিয়ে এই স্টাইলিং গরমের দিনে ঘুরে বেড়ানোর জন্য একেবারেই পারফেক্ট
মেহজাবিন চৌধুরী মানেই একরাশ মুগ্ধতা। সামার ফ্যাশনে তিনি বেছে নিয়েছেন লালা-সাদা শিবোরি টাই-ডাই জর্জেট শাড়ি। এর সঙ্গে স্টাইলিশ স্লিভলেস লাল ব্লাউজ পরেছেন তিনি।
মিনিমাল সাজেই ধরা পরেছে তাঁর সৌন্দর্য । উৎসব, পার্টি বা ডে-ইভেন্ট—সব জায়গাতেই মানানসই এই ফ্যাশন স্টেটমেন্ট।
মুমতাহিনা চৌধুরী টয়া পরেছেন বেইজ রঙের একটি কাফতান সেট, যা এই আবহাওয়ার জন্য উপযুক্ত ও আরামদায়ক। টপের অংশে নীল ও সোনালি সূক্ষ্ম কারচুপি এবং বিডসের হ্যান্ড-এমব্রয়ডারি কাজ করা।
ঢিলেঢালা কাটের কারণে এটি যেমন আরামদায়ক, তেমনি গরমের সময়ে স্টাইল করাও সহজ।
আরামদায়ক সালোয়ার-কামিজের সাবলীল লুকে ধরা দিয়েছেন মিষ্টি অভিনেত্রী সাফা কবির।
গরম আবহে হালকা ফেব্রিকের এই এথনিক আউটফিটে তাকে দেখা গেছে একদম স্বাচ্ছন্দ্য ও ন্যাচারাল স্টাইলে।








Bengali (BD) ·
English (US) ·