সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ১০৫ হিসাব অবরুদ্ধ, আয়কর নথি জব্দ

৬ দিন আগে
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনে সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে থাকা ১০৫টি হিসাব অবরুদ্ধ ও আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে পাঁচটি ব্যাংক হিসাব, ১৩টি ওয়েজ আর্নারস বন্ড ও ৮৭টি এফডিআর রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুদকের উপ-সহকারি পরিচালক সাবিকুন নাহারের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।


দুদকের আবেদনে বলা হয়েছে, মামলায় এজাহার নামীয় আসামি খন্দকার মোশাররফ হোসেন কর্তৃক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ টাকা মূল্যের সম্পত্তি অর্জনপূর্বক নিজ দখলে রেখে এবং ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করায় দুদক ২০২৫ সালের ২ জুন মামলা করেছে। আসামি খন্দকার মোশাররফ হোসেনের নামীয় ব্যাংক হিসাব, ওয়েজ আর্নারস বন্ড ও এফডিআরসমূহ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। এছাড়া তার নামীয় মূল আয়কর নথির শুরু থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।


আরও পড়ুন: সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

]]>
সম্পূর্ণ পড়ুন