সাপ্লিমেন্ট আমদানিতে অনুমতি লাগবে ঔষধ প্রশাসনের: বাংলাদেশ ব্যাংক

৫ দিন আগে
ঔষধ প্রশাসন অধিদফতরের অনুমোদন ছাড়া ডায়েটারি জাতীয় সাপ্লিমেন্ট আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে পারবে না ব্যাংক।

বুধবার (২৯ এপ্রিল) এ বিষয়ে সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে ঔষধ প্রশাসন অধিদফতরের দাফতরিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকেও নিষেধ করে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

চিঠিতে উল্লেখ করা হয়, ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী ডায়েটারি সাপ্লিমেন্ট, হারবাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, মেডিকেল নিউট্রিশন থেরাপিউটিক নিউট্রিশন এবং সম্পূরক পথ্যজাতীয় পণ্যের উৎপাদন, আমদানি, রফতানি, বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে ঔষধ প্রশাসন অধিদফতরের নিবন্ধন অথবা পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক।

 

অনুমোদন ছাড়াই কিছু ব্যবসায়ী বিভিন্ন দেশ থেকে এসব পণ্য আমদানি করছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, কাস্টমস কর্তৃপক্ষ নিবন্ধন বা পূর্বানুমোদন ছাড়া পণ্য খালাস না করায় সংশ্লিষ্ট আমদানিকারকরা হাইকোর্ট বিভাগে আলাদা রিট করেন। এ সব রিটের বিপরীতে আদালত কাস্টমস কর্তৃকপক্ষকে পণ্য খালাস করতে নির্দেশনা দেন।

 

আরও পড়ুন: ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ নির্ধারণ

 

এ আদেশের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। পরবর্তীতে আপিল বিভাগ আইন অনুযায়ী শর্তে পণ্য খালাসের নির্দেশনা দেন বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

 

আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে ঔষধ প্রশাসন অধিদফতরের অনুমোদন ছাড়া কোনো সাপ্লিমেন্ট পণ্য আমদানিতে এলসি ও টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) না খুলতে ব্যাংকগুলোকে নিদের্শনা দিয়েছে সংস্থাটি।

]]>
সম্পূর্ণ পড়ুন