সোমবার (২০ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ও বন্দরের আমদানি-রফতানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১৬ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নির্বাচনের কারণে নিষেধাজ্ঞার একটি চিঠি পাঠানো হয়। জানা গেছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২১-২৩ এপ্রিল) পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে শুক্রবার সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
বন্ধের এ সময়ে ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরি ভিত্তি ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দেড় হাজার প্রার্থী
এদিকে ভারতের পাঠানো চিঠিতে বলা হয়েছে যে, জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশের সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিঘ্নের ঝুঁকি কমাতে একটি পদক্ষেপ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত এবং ভারতীয় ভূখণ্ডে অননুমোদিত ব্যক্তি ও যানবাহনের প্রবেশ সীমিত রাখা হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ও বন্দরের আমদানি-রফতানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন সময় সংবাদকে বলেন, ভারতের চিঠির পর ভুটান থেকেও চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। উভয় দেশের সিএন্ডএফ, ব্যবসায়ী ও কর্তৃপক্ষ যৌথভাবে আমদানি-রফতানি কার্যক্রম ৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস সময় সংবাদকে বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের এ সময়ে স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ হয়ে থাকবে।
]]>
৬ দিন আগে
৪







Bengali (BD) ·
English (US) ·