শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের একটি বাগান থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরাটি গ্রামের ছিদ্দিকুল ইসলাম নামে এক বাসিন্দার পোল্ট্রি ফার্মের পেছনে মোতালেব গাজী নামে আরেক ব্যক্তির বাগান রয়েছে। সেই বাগানে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
মোতলেব গাজী জানান, সকালে নিজের বাগানে গরু-ছাগলের জন্য গাছের কচিপাতা সংগ্রহ করতে যান তিনি। এ সময় চটের একটি ব্যাগের ভেতর দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুককে জানান।
আরও পড়ুন: গ্রাম্য সালিসকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ-লুটপাট
পরে পুলিশকে জানানো হলে কালিগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগ থেকে দুটি ককটেল উদ্ধার করে।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব হাসান জানান, সম্প্রতি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হওয়া কালিগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলীর সহযোগীদের ফেলে যাওয়া হতে পারে ককটেল দুটি। পরে ককটেল দুটি ডিসপোজ করা হয়েছে।

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·