বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার আলিপুর এলাকায় অভিযান চালিয়ে আবু মুসাকে পাঁচ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি নির্জন বাঁশঝাড় থেকে পাঁচটি ককটেল, ৯৩ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক আবু মুসা সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের মো. রেজাউলের ছেলে।
আরও পড়ুন: কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সার্বিক নিরাপত্তা জোরদার করেছে। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বরগুনায় দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
]]>

১ মাস আগে
৭







Bengali (BD) ·
English (US) ·