রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আম চাষি সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম বাজারজাত করা হবে। এরপর ১৫ মে হিমসাগর ও খিসরা, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন তারিখে আম্রপালি আম বাজারজাত করার ঘোষণা দেয়া হয়।
আরও পড়ুন: মুকুলে ভরে গেছে সাতক্ষীরার আম বাগানগুলো, বাম্পার ফলনের আশা
এবিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি আম বাজারজাত করার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে এই সময়ের মধ্যে আমের পরিপক্কতা আসবে। তিনি অপরিপক্ক আম পাড়া ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·