তবে অধিকাংশ সদস্যই কর্পোরেট, রাজনীতি ও আইন জগতের। প্রধানের দায়িত্ব পাওয়া ইরান ভিক্রমারত্নে তো দেশটির সাবেক সাংসদই। এখন তিনি বিরোধীদলীয় সরকারের অংশ, যদিও সংসদীয় পদে নেই। ক্রিকইনফো বলছে, রাজনীতিক দল সামাগি জানা বালাওয়েগায়ার এই নেতা বোর্ডের দায়িত্ব নিতে রাজনৈতিক অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- অবন্তী কলোমব্যাগ, থুশিরা রাদেলা উপুল কামারাপেরুমা ও দিনাল ফিলিপস।
দায়িত্ব নিয়ে ইরান বলেন, ‘আমি ৯ সদস্যের একটি কমিটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি, তাদের সততা ও দক্ষতা নিখুঁত।’ তিনি আরও বলেন, ‘আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো এসএলসিএর শাসন কাঠামোর সম্পূর্ণ পুনর্গঠন করা।’
আরও পড়ুন: বছরের শেষেই দেশে ফেরার আশায় আছি: সাকিব আল হাসান
ইরান বলেন, ‘এই প্রচেষ্টার মূল ভিত্তি হবে নতুন সংবিধানের বাস্তবায়ন, যাতে এটি খেলাধুলার জন্য একটি শক্তিশালী, আধুনিক ভিত্তি হিসেবে কাজ করে।’
শ্রীলঙ্কা সরকার বোর্ড ভাঙার পরামর্শ দেওয়ার পর বুধবার শাম্মি সিলভারা পদত্যাগ করেন। তারা আনুষ্ঠানিকভাবে ক্রীড়া মন্ত্রী সুনীল কুমার গামাগেকে পদত্যাগপত্র জমা দেন।সিলভা প্রথমবার ২০১৯ সালে সদস্য ক্লাবগুলোর ভোটে এসএলসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তীতে ২০২১, ২০২৩ এবং ২০২৫ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন। এছাড়া তিনি ২০২৫ সালে ভারতীয় জয়ের শাহের স্থলাভিষিক্ত হয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করেন।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন ক্রীড়া মন্ত্রী তাকে বরখাস্ত করেছিলেন। তবে সেই সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করার ইঙ্গিত দিয়েছিল। পরে আদালতের মাধ্যমে সেই বরখাস্ত আদেশ বাতিল হয়ে সিলভা পুনর্বহাল হন।

৫ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·