মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) রেজা আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
রেজা আহমেদ সংসদে জানতে চান- কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গায় ডিপ ডিউবওয়েল ও সোলার প্যানেল বসানোর জন্য একটা প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী সারা দেশে খাল খনন করছেন। কিন্তু খাল খননের বাইরেও অনেক জায়গায় রয়েছে, যেখানে সোলার প্যালেন ও ডিপটিউবওয়েল প্রয়োজন। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যারা বিরোধী দল ছিল তাদের ওই দুটি প্রকল্পের লাইসেন্স দেয়া হয়নি। এখনও ফ্যাসিস্টদের দালালদের মাধ্যমে কাজ করতে হচ্ছে। তিন জেলায় দুটি প্রকল্প আবার গ্রহণ করা হবে কি না?
জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘অতীত সরকারের কথা যদি বলা হয়, তাহলে এই বলা শেষ হবে না। বঙ্গোপসাগরের ওইপাড় দেখা যাবে, কিন্তু তাদের দুর্নীতির শেষ হবে না।’
তিনি বলেন, ‘এরইমধ্যে প্রমাণ করেছে, বর্তমান সরকার কৃষকপ্রেমিক ও দেশ উন্নয়নের সরকার। সরকার বিশ্বাস কৃষকের অর্থনীতি চাঙা হলে দেশের অর্থনীতিও চাঙা হবে। এরইমধ্যে অনেক কর্মসূচি নেয়া হয়েছে। এর একটি ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা, এটা যুগান্তকারী সিদ্ধান্ত।’
আরও পড়ুন: তন্ত্র-মন্ত্রে হওয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ করছি: মন্ত্রী
মন্ত্রী আরও বলেন, ‘সংসদ সদস্যের তুলে তিন জেলায় যেসব কাজ রয়েছে, এ ব্যাপারে খবর নিয়ে দেখবো। তবে এই মুহূর্তে সঠিক তথ্য নেই। পরে লিখিত উনাকে জানাবো।’
তিনি বলেন, ‘সরকার খুঁজে খুঁজে বের করছে কোথায় কৃষকের উন্নয়নের জন্য কি করতে হবে। কুষ্টিয়া কৃষির জন্য উন্নতমানের একটা জায়গা। সেখানকার মাটি উর্বর। আমরা সেখানে সবচেয়ে বেশি নজর দিবো।’
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·