সাগরে ভাসমান রোহিঙ্গাসহ ৯ জনকে জীবিত উদ্ধার

৩ দিন আগে
কক্সবাজারে সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে আন্তর্জাতিক জলসীমা থেকে ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশি একটি বাণিজ্যিক জাহাজ।

পরে জাহাজটির ক্রুরা বাংলাদেশি জলসীমায় পৌঁছে উদ্ধার হওয়া লোকজনকে হস্তান্তর করে বলে জানায় কোস্ট গার্ডের সংশ্লিষ্টরা।


রোববার সকালে গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।


কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে ১ জন নারী ও ৮ জন পুরুষ। এদের মধ্যে ৬ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি নাগরিক।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ এপ্রিল ভোররাতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এমটি মেঘনা প্রাইড ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেয়। দুপুর ১ টার দিকে পথিমধ্যে সেন্টমার্টিন উপকূল থেকে আন্দামান দ্বীপপুঞ্জ সংলগ্ন গভীর সাগরে আন্তর্জাতিক জলসীমায় পানির ড্রাম ও কাঠের খণ্ড নিয়ে ৯ জন লোককে ভাসতে দেখে জাহাজটির ক্রুরা। এসময় ভাসমান এসব লোকজনকে উদ্ধার জাহাজটিতে তোলা হয়। পরে শনিবার ভোররাতে জাহাজটি বাংলাদেশি জলসীমায় পৌঁছার পর খবর দিলে কোস্ট গার্ডের জাহাজ ক্যাপ্টেন মনসুর আলীর নাবিকদের কাছে হস্তান্তর করে।


আরও পড়ুন: কক্সবাজারে একদিনই সাড়ে ১০ লাখের বেশি ইয়াবা উদ্ধার

উদ্ধার হওয়াদের লোকজনকে কোস্টগার্ড তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তাসহ সবধরনের মানবিক সহায়তা দিয়েছে। শনিবার বিকেলে উদ্ধার লোকজনকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


কোস্ট গার্ড জানিয়েছে, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ট্রলার ডুবি বা অন্য কোনো কারণে এসব লোকজনকে পানিতে দেয়ার ঘটনা ঘটতে পারে বলে কোস্ট গার্ড প্রাথমিকভাবে ধারণা করছে। প্রকৃত কারণ জানতে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন