সাংবাদিক রাজিবের বাবার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

৬ দিন আগে
এটিএন বাংলার চিফ রিপোর্টার কামরুজ্জামান রাজিবের বাবা মো. অছিউজ্জামান মারা (৮০) গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. অছিউজ্জামান।  

 

মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

আরও পড়ুন: সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

জানা যায়, বাদ এশা তারাবির পর রায়ের বাগের মদিনাবাগ জামে মসজিদের নামাজের জানাজার অনুষ্ঠিত হবে। পরে মাতুয়াইল কবরস্থানে দাফন করা হবে।

 

মরহুমের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

 

আরও পড়ুন: কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

 

অপর শোকবাণীতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শোক জানিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন