সলঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ দুটি প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২

১ দিন আগে
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ১২টি আগ্নেয়াস্ত্র, ৮৯৭ রাউন্ড গোলাবারুদ ও ২ টি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।


তিনি বলেন, গতকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গায়  এ অভিযান পরিচালনা করে র‍্যাব ১২ একটি দল।  অভিযানে এ বিপুল অস্ত্রসহ রাকিব রানা নামে একজনকে আটক করে র‌্যাব। পরে তার দেয়া তথ্য অনুসারে রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত অস্ত্র ব্যাবসায়ী আলমগীরকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: কুমিল্লায় অস্ত্র-গুলি, ইয়াবা উদ্ধার: গ্রেফতার ২


এসব অস্ত্র গোলাবারুদ পাবনায় জেলায় আধিপত্য বিস্তার করতে ব্যবহার করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামিরা বলেও জানান র‌্যাবের মিডিয়া পরিচালক।

]]>
সম্পূর্ণ পড়ুন