জানা গেছে, দেশব্যপী গণতন্ত্র চর্চায় কাজ করা সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান করলেও নেত্রকোনায় অনুমতি দেয়নি প্রশাসন।
শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনের জন্য জেলা প্রশাসন বরাবর লিখিতভাবে অনুমোদন চেয়ে নিয়ম মেনে ২৭ জানুয়ারি আবেদন করলেও ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় হলরুম ভাড়া দেয়া হবে না জানিয়ে না করে দেয় প্রশাসন। সরকারি কক্ষ দেয়া যাবে না যার অনুষ্ঠানই হোক এমন কথা জানান জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক। কিন্তু উন্মুক্ত মাঠেরও অনুমতি লাগবে সেটিও জানায়নি তারা। পরবর্তীতে শহরের মোক্তারপাড়া মুক্তমনা মঞ্চ মাঠের একপাশে এবং মাঠের মাঝখানে গড়া বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পেছনে অনুষ্ঠানের মঞ্চ করা হলেও জেলা প্রাশাসন থেকে নিষেধ করা হয়।
আরও পড়ুন: নেত্রকোনার নির্বাচনী হালচাল: কোন্দলে জর্জরিত বিএনপি, নীরব উত্থানে জামায়াত
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের প্রার্থীদের নিয়ে জনগণের মুথোমুখি অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও সকালে মঞ্চ সরিয়ে ফেলতে হয়েছে। যে কারণে গত দুদিনের প্রচার-প্রচারণা শুনে মুখোমুখি অনুষ্ঠানে আসা সাধারণ নাগরিকরা অনুষ্ঠানস্থল থেকে ফিরে যান।
তাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্তও করেন।
অনেকে বলেন, সাধারণ মানুষের প্রত্যাশার কথা বলার অয়োজনটি বন্ধ হবে কেন? এটিতো কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। মনক্ষুন্ন হয়ে তারা ফিরে যান।
এদিকে বৃহস্পতিবার রাতে মুক্তমনা মঞ্চ মাঠের কোনায় বিএনপির নির্বাচনী অস্থাীয় কার্যালয়ের পছেন জেলা সুজন আয়োজিত মঞ্চটি প্রস্তুত করার পর বৃহস্পতিবার রাত ১০ টা ২৯ মিনিটের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান সুজন কমিটির সম্পাদক আলপনা বেগমকে মোবাইল ফোনে নিষেধ করেন। এসময় তিনি বলেন মাঠটি তাদের সরকারি। যে কারণে অনুমতি নেই এই অনুষ্ঠানের। জেলা প্রশাসক অনুমতি দেননি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সাইফুর রহামন সাংবাদিকদের জানান, হলরুম দেয়ার মতো অবস্থা নেই তাই দেয়া হয়নি।
আরও পড়ুন: অপরিকল্পিত নগরায়ন: ভূমিকম্প ঝুঁকিতে নেত্রকোনা পৌরবাসী
মাঠের অনুমতি লাগে জানতে চাইলে তার উত্তরে তিনি বলেন পাশের জেলায় একটি অনুষ্ঠানে সংঘর্ষে মারা যাওয়ার ঘটনায় আমরা এসকল অনুষ্ঠানে নিরুৎসাহিত করছি।
]]>

৭ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·