সময়ের আলোচিত আজকের সাত খবর

৩ সপ্তাহ আগে
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ মঙ্গলবার (২৪ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।

১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

 

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস/ টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

 

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ এখনও পুরোপুরি কাটেনি। পরিবার-পরিজন নিয়ে ঈদ উদ্‌যাপন করছে মানুষ। ফলে অনেকেই এখনও ফেরেননি কর্মস্থলে। কিন্তু দেশের দায়িত্ব নেয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অন্য সবকিছুর চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই দায়িত্ব থেকে ঈদের ছুটি শেষ হতেই অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী। প্রথম কর্মদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন তিনি। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

 

জেট ফুয়েলের দামে ফের বড় লাফ, লিটারে বাড়ল কত?

 

দেশে জ্বালানির বাজারে চলছে চরম অস্থিরতা। এর মধ্যেই বড় ব্যবধানে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

 

কেন বারবার আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

 

এক এগারোর সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের পর তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে গেয়েন্দা পুলিশ। বিস্তারিত পড়তে ক্লিক করুন।


শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

 

রমজানের ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পুষিয়ে নিতে পরবর্তী ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

 

অপ্রতিদ্বন্দ্বি ‘দম’, তিন দিনে আয় কোটির ঘরে?

 

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ৫ সিনেমার মধ্যে দর্শকপ্রিয়তা আর আয়ের দৌড়ে এগিয়ে আছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। মুক্তির তিন দিনে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

 

বাশারকে প্রধান করে বিসিবির নির্বাচক প্যানেল ঘোষণা

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার (২৩ মার্চ) নতুন জাতীয় নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। নতুন প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন