সময়ের আজকের আলোচিত সাত খবর

৬ দিন আগে
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন নিউজ চ্যানেল ‘সময় সংবাদ’। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে মুখ খুললো চীন
 

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইরানের সার্বভৌমত্বকে অবশ্যই সম্মান করতে হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
 

১১ ঘণ্টারও কম সময়ে স্বর্ণের দামে ফের বড় উত্থান, ভরি কত?
 

১১ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
 

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
 

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
 

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া
 

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতিকে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে নিতে হবে। এই সামরিক আগ্রাসন পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
 

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
 

ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে। ওইদিন ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরাইলের একাধিক স্থানে বিস্ফোরণ
 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের রাজধানী তেল আবিবসহ কয়েকটি স্থানে একাধিক বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুধুমাত্র একজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। খবর আল জাজিরার। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
 

মৃত্যুর আগে শেষ পোস্টে যা লিখেছেন অভিনেতা আলভীর স্ত্রী
 

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

]]>
সম্পূর্ণ পড়ুন