নিজেকে যিশুর মতো দেখতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার ছবি পোস্ট করা এবং পোপ চতুর্দশ লিও-র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক আক্রমণ চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সমালোচনার মুখে পড়েন।
রোববার ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করা হয় এবং সোমবার মুছে ফেলা হয়। ছবিটিতে তাকে একটি সাদা পোশাকে এক ব্যক্তির মাথায় হাত রাখতে দেখা যায়, যা নিরাময়ের একটি দৃশ্যের অনুরূপ।
আরও পড়ুন:পোপ লিওকে আক্রমণের পর নিজেকে ‘যিশু হিসেবে’ চিত্রিত করলেন ট্রাম্প!
এটি পোস্ট করা হয়েছিল আরেকটি বার্তার পর, যেখানে ট্রাম্প পোপের সমালোচনা করে তাকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘বৈদেশিক নীতির জন্য জঘন্য বলে অভিহিত করেন।
পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন যে, যদিও তিনি ছবিটি পোস্ট করেছিলেন, তিনি ভেবেছিলেন যে এতে তাকে একজন ডাক্তার হিসেবে দেখানো হবে।
তিনি বলেন, ছবিটি রেড ক্রসের একজন কর্মী হিসেবে রেড ক্রসের সাথে সম্পর্কিত ছিল, যাকে আমরা সমর্থন করি।
তিনি আরও বলেন তিনি এমন কোনো পোপ চান না যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন।
এদিকে, পোপ বলেন, ‘আমি তার সাথে বিতর্কে জড়াতে চাই না।’ সোমবার আলজিয়ার্সের পথে পোপ লিও একথা বলেন। প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ হিসেবে তিনি চারটি আফ্রিকান দেশে ১১ দিনের সফর শুরু করছেন।
আরও পড়ুন:ন্যাটোর সহায়তা না পেয়ে ব্যয় কমিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের
‘আমি যুদ্ধের বিরুদ্ধে সোচ্চারভাবে কথা বলা চালিয়ে যাব এবং শান্তি প্রতিষ্ঠা, সংলাপ ও রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ককে উৎসাহিত করার মাধ্যমে সমস্যার ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করার চেষ্টা করব।’ পোপ লিও আরও বলেছেন।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·