সমানতালে আকর্ষণ ছড়িয়ে যাচ্ছেন এই নতুন ৩ দেশি অভিনেত্রী

২ দিন আগে

সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়জগতে আবির্ভাব ঘটে নতুন মুখের। মডেলিংয়ের পর নাটক আর সিনেমায় বেশ নজর কেড়েছেন এই নতুন ৩ দেশি অভিনেত্রী। স্নিগ্ধা চৌধুরী এই ঈদে প্রেশার কুকার সিনেমা দিয়ে এসেছেন লাইমলাইটে। ফারিন খান তো নাটকে এখন চেনামুখ। এদিকে শাম্মী ইসলাম নীলা বিউটি প্যাজেন্ট দিয়ে পরিচিত হলেও অভিনয়ের জন্য পেলেন। মেরিল প্রথম আলো পুরস্কার। এদিকে ইন্সটাগ্রামে তাঁদের যত লুক দেখলে বলা যায়, সমানতালে আকর্ষণ ছড়াচ্ছেন তাঁরা।

কমলা-জরীপাড়ের লাল শাড়িতে স্নিগ্ধা
ফারিন দেখা দিয়েছেন ডেনিম অন ডেনিম লুকে
নুডল স্ট্র্যাপের ডিপনেক ব্লাউজের সঙ্গে ওয়াইনরঙা কারুকাজ করা শাড়ি পরেছেন নীলা
মিরর ওয়ার্কের বেইজ বডিকন ড্রেসে স্নিগ্ধা
ফিটেড বেল্টেড লেদার প্যান্ট আর ম্যাচিং কালো টপের লুকে ফারিন
নীলাকে দেখা যাচ্ছে চেকশার্টের অফ দ্য শোল্ডার লুকে। নজর কাড়ছে ওভারসাইজড শেডস আর ইভস সা লরাঁর ব্যাগ
ব্রালেট ও কালো স্যুটের বসলেডি লুকে স্নিগ্ধা
জর্জেট শাড়ি আর ব্যাকলেস ব্লাউজে চার্মিং ফারিন
এদিকে নীলা পরেছেন বেবি পিংক স্ট্র্যাপলেস গাউন। তাতে আছে ফুলেল ডিটেইলিং
ব্যাকলেস ব্লাউযে লাল শাড়ির লুকে স্নিগ্ধা
কাট আউট ডিজাইনের লাল গাউন আর বড় হুপ দুলে ফারিন
সাদা ব্যাকলেস স্লিভলেস লাউজ দিয়ে নীলা পরেছেন নীল জর্জেট শাড়ি

ছবি: ইন্সটাগ্রাম

সম্পূর্ণ পড়ুন