গত বুধবার (২৮ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে সরাসরি নকআউট খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। আজ (রোববার) লা লিগায় ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এই ম্যাচে সমর্থকরা নিজেদের ক্ষোভ ঝেড়ে রিয়ালের খেলোয়াড়দের দুয়ো দিতে পারে। তবে দুয়ো নয়, বরং সমর্থকদের থেকে ভালোবাসা চান আরবেলোয়া।
সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, 'না (দুয়ো আশা করছি না), বরং আশা করছি, দলের পাশেই থাকবে গোটা বের্নাবাউ। আমরা জানি, সমর্থকদের পাশে পাওয়া প্রয়োজন আমাদের। কারণ, একসঙ্গে আমরা আরও শক্তিশালী। আমাদের লক্ষ্য এই ম্যাচ জিততে লিগ শিরোপার জন্য লড়াই চালিয়ে যাওয়া।'
আরও পড়ুন: মৌসুম শেষে কী ছাঁটাই হচ্ছেন সিমিওনে?
ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি দুয়োর শিকার হয়েছেন ভিনিসিউস জুনিয়র। এছাড়া জুড বেলিংহ্যামকেও দুয়ো দেয়া হয়েছে। কোচ তাদের পাশ দাঁড়িয়ে বললেন, তারাই দলের সম্পদ।
আরবেলোয়া বলেন, 'ফুটবলীয় সব বিতর্ক নিয়ে আপত্তি নেই আমার। তবে সেরা ফুটবলারদের অবশ্যই মাঠে চাই আমি। যারা মাদ্রিদের সমর্থক নয়, তারাই এই ফুটবলারদের এখানে চাইবে না। কিন্তু সত্যিকারের মাদ্রিদ সমর্থকেরা তাদের সেরা ফুটবলারদের অবশ্যই মাঠে দেখতে চায়।'
লিগে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আজকের ম্যাচে জয় পেলেও দুইয়েই থাকবে তারা। ২২ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৫৫ পয়েন্ট, রিয়ালের ২১ ম্যাচে ৫১।

১৭ ঘন্টা আগে
২







Bengali (BD) ·
English (US) ·