সব সময় দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে কাজ করেছে বিএনপি: হুইপ দুলু

৪ সপ্তাহ আগে
ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগেই বিএনপি তার অগ্রাধিকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায়। বিএনপি সব সময় দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে কাজ করেছে বলে জানান জাতীয় সংসদের হুইপ অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া মীর্জ মাহমুদ খাল খননের উদ্বোধন শেষে হুইপ দুলু এ কথা বলেন।


তিনি বলেন, ‘প্রথমে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে সারা দেশের ন্যায় নাটোরে শুরু হয়েছে খাল খনন। আজ থেকেই এর যাত্রা শুরু হলো। সামনে কিছু দিনের মধ্যেই দেয়া হবে কৃষি কার্ড।’


আরও পড়ুন: কথা বলার জন্য বিরোধী দলকে পর্যাপ্ত সুযোগ দেয়া হচ্ছে: হুইপ দুলু


পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে নন্দকুজা নদ থেকে বড়াল নদের সংযোগ স্থাপনকারী খালের ৪ দশমিক ৮৫ কিলোমিটার অংশ খনন করা হচ্ছে।


এ সময় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, আব্দুল আজিজ, জেলা প্রশাসক আসমা শাহীনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন