দেশের ৮ বিভাগেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানার প্রবল আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের কালবৈশাখী সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা ওই বার্তায় জানানো হয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে এই ঝড় বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসবে। ঝড়ের তীব্রতা হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার, যা কোনো কোনো স্থানে তার চেয়েও বেশি বেগে আঘাত হানতে পারে।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
কালবৈশাখীর এই তাণ্ডবের সঙ্গে যুক্ত হতে পারে প্রাণঘাতী বজ্রপাত। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়ের সময় কালবৈশাখীর চিরাচরিত রূপ হিসেবে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আকাশ কালো করে আসা এই ঝড়ের সময় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·