সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

১ সপ্তাহে আগে
সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য আজ বুধবার (১ এপ্রিল) সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবোর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ।  

 

এতে বলা বলা হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট শাটডাউন গ্রহণ করা হবে।
 

আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের মানতে হবে ১১ নির্দেশনা

 

ফলে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

 

বিদ্যুৎ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

]]>
সম্পূর্ণ পড়ুন