সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করেছে ফ্যাসিবাদী সরকার: ভূমি প্রতিমন্ত্রী

৪ সপ্তাহ আগে
ফ্যাসিবাদী সরকার জাতীয় সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করেছে আর নির্বাচন কমিশনকে বানিয়েছিল নিজেদের মতাদর্শের হাতিয়ার বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে ব্যারিস্টার কায়সার কামাল এ মন্তব্য করেন।


তিনি বলেন, ‘গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে সংসদকে কেন্দ্র করে যদি রাজনৈতিক দলগুলোর আলোচনা-সমালোচনা হয়, তাহলে গণতন্ত্র আর হোঁচট খাবে না।’


আরও পড়ুন: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল


রাজনৈতিক মতাদর্শের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদকে করা উচিত জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘শহীদদের আত্মত্যাগে বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতার স্বাদ পেয়েছি, আসুন সেই পার্লামেন্টকে কেন্দ্র করে রাজনীতিকে পরিবর্তন করি।’


সবাইকে একসঙ্গে করে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদকে পেছনে ফেলে দেশ এখন গণতন্ত্র প্রতিষ্ঠার এক যুগসন্ধীক্ষণে দাঁড়িয়ে আছে।


আরও পড়ুন: নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী


তিনি বলেন, ‘নেত্রকোনার সন্তান ও ভাই হিসেবে এটাই আমার সর্বপ্রথম কোনো পাবলিক প্রোগ্রামে আসা। নেত্রকোনার যারা আছি, যে যেই পেশায় আছি আমাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে হবে। হাওড়-বাওড়ের দেশ হিসেবে অনেক কষ্টে নিজেদের প্রতিষ্ঠা করে থাকি, তাই নিজেদের মধ্যে সংযোগ রাখতে হবে। এ সময় শ্রেণি, মত, পদ ভুলে গিয়ে অন্যের সঙ্গে নেটওয়ার্কিং গড়ে তোলার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

 

]]>
সম্পূর্ণ পড়ুন