সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন দফতর বা বিভাগে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী

২ দিন আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের অধীনে কোনো দফতর ও বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা আমলে নিয়ে সেটি মন্ত্রণালয়কে জানাতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সেশন শেষে এ কথা বলেন তিনি।

 

আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে আমাদের যত দফতর রয়েছে সেখানে সুনির্দিষ্ট কোনো দুর্নীতি, অনিয়ম বা অভিযোগ থাকলে সেগুলো সরাসরি আমাদের জানাতে বলেছি। এসব অভিযোগ আমরা সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। মাঠপর্যায়ে তাদেরকে ভিজিল্যান্স (সতর্ক) থাকতে বলেছি। এসব অভিযোগে আমরা অ্যাকশন নিচ্ছি কিনা সেটাও দেখার বিষয়।

 

আরও পড়ুন: দীর্ঘ অপশাসনের পর নতুন সরকারের কাছে চাওয়া বেশি: রাষ্ট্রপতি

 

তিনি বলেন, সরকারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক ফাইল আসতে দেরি হয়, এটা যাতে না হয় সে বিষয়ে দৃষ্টি রাখতে বলেছি। এছাড়া জেলা প্রশাসকরা যদি কিছু সাজেস্ট করেন সে বিষয়গুলো জানাতে বলেছি। যাতে এসব বিষয়গুলো ভবিষ্যতে আমরা সমাধান করতে পারি।

 

মাঠপর্যায়ে থেকে মন্ত্রণালয়ে অভিযোগ জানাবে এটা তো রুটিন ওয়ার্কের মতোই। এই অভিযোগ জানানোর জন্য আলাদা কোন হেল্পলাইন বা বিশেষ কিছু করা হচ্ছে কিনা? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটার জন্য আলাদা হেলপ্লাইন প্রয়োজন নেই। সরকারের একটা বিভাগ থেকে আরেকটি বিভাগের সমন্বয়ে রয়েছে সুতরাং এখানে হেল্পলাইনের প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

 

জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব রয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমার সেশনে জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব ছিল না। এছাড়া মামলা জট কমানোর জন্য তাদের কোনো পরামর্শ থাকলে জানাতে বলেছি৷

 

তিনি আরও বলেন, পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস আমাদের বিবেচনাধীন রয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন