সংবিধান সংস্কার পরিষদ না হওয়া প্রথম অধিবেশনের ব্যর্থতা: আখতার

৫ দিন আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠিত না হওয়া প্রথম অধিবেশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষে একথা বলেন আখতার হোসেন।

 

তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশন ইন্টারেকটিভ ছিল। সংবিধান সংস্কার পরিষদ না হওয়াটা এই অধিবেশনের ব্যর্থতা। ১৩৩ অধ্যাদেশের অনেকগুলোতে আলোচনার সুযোগ হয়নি। এটিও আরেকটি ব্যর্থতা।

 

আরও পড়ুন: ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই সংসদ পরিচালিত হয়েছে: প্রধানমন্ত্রী

 

তিনি আরও বলেন, যে অধ্যাদেশগুলো প্রয়োজনীয় তা স্কিপ করা হয়েছে। আর যেগুলো স্থানীয় সরকার ব্যবস্থাকে টিকিয়ে ক্ষমতাকে মজবুত করে সেগুলো বহাল তবিয়তে রাখা হয়েছে। গণভোটের বিষয়ে সুরাহা না হওয়াটাও কাম্য ছিল না।

 

আখতার বলেন, সংসদকে কার্যকর অবস্থায় দেখতে চাই। ইতিহাসের মূল্যায়ন অবশ্যই করতে হবে। তবে দোষারোপের বিষয়টি চলে এলে জাতি পিছিয়ে যাবে। যৌক্তিক সমালোচনা অবশ্যই হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন