সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

২ সপ্তাহ আগে
সংবিধান সংশোধনে সরকারি-বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিয়ে আলাদা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে পয়েন্ট অব অর্ডারে তিনি এ প্রস্তাব দেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন প্রস্তাবনা আনা যাবে না যার প্রতিকার আইন সংশোধন ছাড়া সম্ভব না। জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক রাজনৈতিক দলিল। কিন্তু এই দলিলের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়ে যায়নি।


আরও পড়ুন: ১৩৩টি অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী


তিনি বলেন, সংবিধান বিশেষজ্ঞ এবং বিশিষ্টজনদের মতামত নিয়ে পরিবর্তন করা যায়। মেজরিটির ভিত্তিতে যেতে চাই না। সমঝোতার ভিত্তিতে সংবিধান পরিবর্তন করতে চাই। যাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা ধারণ করতে পারি। 

]]>
সম্পূর্ণ পড়ুন