শ্রীমঙ্গলের ৩ পেট্রোল পাম্প ডিপোতে বিজিবি মোতায়েন

২ সপ্তাহ আগে
নিরাপত্তার স্বার্থে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের পাশাপাশি ৩টি পেট্রোল পাম্প ডিপোর গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানিয়েছেন, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পাশাপাশি এলাকায় অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা এ তিনটি পেট্রোল পাম্প ডিপোর গুরুত্বপূর্ণ স্থান সমূহে শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

তিনি জানান, যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আরও পড়ুন: দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

 

এদিকে মৌলভীবাজার শহর এলাকার বেশকিছু পেট্রোল পাম্প থেকে সীমিত পরিসরে পেট্রোল ও অকটেন বিভিন্ন যানবাহনকে দিতে দেখা গেছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন