শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাতগাঁও এলাকায় অভিযান চালায় প্রশাসন। এসময় সুবোধ চন্দ্র সরকারের মালিকানাধীন ‘মেসার্স ন্যাশনাল ট্রেডিং’-এ তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৯৭১টি সিলিন্ডার পাওয়া যায়, যাতে মোট ২৯ হাজার ৭২৪ কেজি এলপিজি গ্যাস ছিল। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
আরও পড়ুন: ‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি
একই সময়ে পাশের ‘শান্ত এন্টারপ্রাইজ’ নামের অপর একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুদ করা ৫ হাজার কেজি অকটেন ও পেট্রোল পাওয়া যায়। সঠিক তথ্য ও লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ওই প্রতিষ্ঠানের মালিক শান্ত সরকারকেও ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট রোধ এবং নিরাপত্তা ঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·