মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাওয়ামুখী লেনে বেপরোয়া গতির কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সাবওয়েতে উল্টে যায়। এতে পিকআপে থাকা ৭ জন রাস্তা নির্মাণ শ্রমিক আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় পথচারী নিহত
আহতদের মধ্যে রয়েছেন— মো. আনিচুর রহমান (৪২), রবি মণ্ডল (৪৪), ধনঞ্জয় মণ্ডল (৪৭), অভি (২২) এবং শফিক (৪০)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়। তারা রাস্তা নির্মাণ কাজে লৌহজং যাচ্ছিলেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

২ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·