শ্যামপুরে রড চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

৩ ঘন্টা আগে
রাজধানীর শ্যামপুর পোস্তগোলা এলাকায় বিআইডব্লিউটিএয়ের নতুন প্রজেক্টের ভেতরে রড চুরির অভিযোগে গণধোলাইয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রহিম (৩৫) বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুর পোস্তগোলা শ্মশান ঘাট বিআইডব্লিউটিএ'র নতুন প্রজেক্টের ভেতরে এ ঘটনা ঘটে।

 

পরে শ্যামপুর থানা পুলিশ প্রথমে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।

 

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

 

তিনি জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলায় ওই প্রজেক্টের ভেতরে রড চুরি করতে গিয়েছিলেন ওই যুবক। এসময় টের পেয়ে সেখানকার লোকজন তাকে ধরে ফেলেন। এরপর গণধোলাই দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে রাতেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা গেছেন।

 

এসআই জানান, তার নাম জানা গেছে আব্দুর রহিম (৩৫)। তবে তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন