পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’। নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ।
নাটকটি এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। নির্মাতা জানিয়েছেন ৫২তম পর্বে শেষ হবে জনপ্রিয় এ সিরিয়াল।
শেষ পর্ব প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন,
এ নাটকের শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। নাটকটি অল্প সময়ের মধ্যে দর্শকপ্রিয় হয়ে ওঠে। দর্শকের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। কিন্তু টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। তবে শেষ পর্বটি বিশেষ মেগা এপিসোড হবে জানিয়ে দিলাম।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে হানিফ সংকেতের ‘স্বাধীনতা পদক’ প্রাপ্তি উদ্যাপন
জনপ্রিয় সিরিয়ালটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
আরও পড়ুন: সালমানের ‘তেরে নাম’ সিনেমা যে কারণে ফিরিয়ে দেন আমিশা
‘এটা আমাদেরই গল্প’ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয়। পাশাপাশি প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়। দর্শক পছন্দের শীর্ষে থাকায় দুই মাধ্যমেই নাটকটি বেশ জনপ্রিয়তা পায়।
]]>
১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·