শেষ পর্যায়ে চন্দ্রগ্রহণ, রক্তিম চাঁদের সাক্ষী হলো বিশ্ব

১ সপ্তাহে আগে
শেষ পর্যায়ে চলছে বিরল চন্দ্রগ্রহণের মুহূর্ত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মহাজাগতিক দৃশ্য উপভোগ করছে বিশ্ববাসী।

আজ মঙ্গলবার (৩ মার্চ) বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এবার একইসঙ্গে পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিভিন্ন দেশে এরইমধ্যে দেখা গেছে পূর্ণিমার চাঁদে গ্রহণ লাগার বিরল মহাজাগতিক দৃশ্য। এ গ্রহণে চাঁদ তামাটে লাল রঙ ধারণ করে। একে ‘ব্লাড ওয়ার্ম মুন’ বলা হয়।

 

বিজ্ঞানীরা বলছেন, সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যদিয়ে এসে চাঁদের পৃষ্ঠে লালাভ আভা সৃষ্টি করে, যার কারণে চাঁদকে এসময় রক্তিম লাল বা তামাটে বর্ণের দেখা যায়।

 

গ্রহণে বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে চাঁদ তামাটে লাল রঙ ধারণ করে। প্রায় এক ঘণ্টা রক্তিম বর্ণের পর এ মুহূর্তে চাঁদের গায়ে হালকা ছায়া পড়তে শুরু করেছে।

 

আরও পড়ুন: চন্দ্রগ্রহণের সময় নবীজি যে আমল করতেন

 

বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দৃশ্য আংশিকভাবে স্পষ্ট দেখা গেছে। দেশের বিভিন্ন জেলায় সন্ধ্যা ৬টার পর থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যায়। গ্রহণের শেষ অংশ দেশের আকাশে দেখা যাবে ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত।

 

এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পুরো মহাজাগতিক প্রক্রিয়াটি ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। গ্রহণটি বাংলাদেশ ও ভারতসহ উত্তর ও মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশে দেখা যাচ্ছে।

 

আরও পড়ুন: চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে কী হয়?

]]>
সম্পূর্ণ পড়ুন