বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তন কাজ করা হবে।
আরও পড়ুন: জ্বালানি সংকটে তৈরি পোশাক উৎপাদন কমেছে ৩০ শতাংশ!
এ জন্য ডেমরা থানাধীন সব এলাকা এবং সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর, নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
এমন পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
]]>
১৬ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·