শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হলো আবৃত্তি প্রযোজনা ‘একটি বাংলাদেশ’

২ সপ্তাহ আগে
ভাষার জন্য আত্মত্যাগ, স্বাধীনতার জন্য সংগ্রাম আর মানুষের মমতায় গড়ে ওঠা এই ভূখণ্ড বাংলাদেশের গল্প সামনে আনতে আবৃত্তি সংগঠন ‘কাব্য কুহুক’ আয়োজন করেছে ‘একটি বাংলাদেশ’ নামে আবৃত্তি প্রযোজনা।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই আবৃত্তি প্রযোজনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রযোজনাটির উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন।

 

একটি বাংলাদেশ' প্রযোজনায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক জাতীয় চেতনার নানা দিক শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়। প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা। এতে অংশ নেন কাব্য কুহুকের সদস্যরা।

 

নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণ এবং তাদের প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। মনোমুগ্ধকর এ আয়োজনে সংস্কৃতিমনা দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

আরও পড়ুন: বরিশাল বিভাগে ২০ অদম্য নারীকে সংবর্ধনা

 

উদ্বোধনী বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘আবৃত্তি শুদ্ধ উচ্চারণ, আত্মবিশ্বাস ও কথার শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

 

তিনি আবৃত্তিশিল্পের উন্নয়নে একাডেমির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং এ ক্ষেত্রে ফারহানা তৃনাসহ সংশ্লিষ্টদের অবদানের প্রশংসা করেন।

 

আয়োজনটি সম্পর্কে কাব্য কুহুকের পরিচালক ফারহানা তৃনা বলেন, ‘নতুন প্রজন্মকে একটি ঐক্যবদ্ধ ও সুন্দর বাংলাদেশের স্বপ্নে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।’

 

তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন