বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার (১৪ মার্চ) ম্যাচ শুরু দুপুর পৌনে তিনটায়। এদিকে, একই সময়ে মুন্সিগঞ্জে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।
ঘরোয়া লিগের প্রথম পর্বের শেষ দিকে অনেকটা নড়বড়ে ছিল বসুন্ধরা কিংস। টানা পয়েন্ট হারানো ক্লাবটাই লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের মাঠে পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে রাকিব-জিকোরা। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ।
চলতি লিগে ১০ ম্যাচ খেলে কিংসের পয়েন্ট ২১। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাঁড়ে নিশ্বাস ফেলছে এবারের লিগে চমক দেখানো ফর্টিস এফসি। শিরোপার পথে এগিয়ে যেতে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই ফর্টিসের সামনে। দারুণ ছন্দে আছেন ক্লাবটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন। এবারের মৌসুমে ৯ গোল এসেছে তার পা থেকে।
আরও পড়ুন: দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে উজবেকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের
এছাড়া ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনও ছন্দে রয়েছেন। মধ্যবর্তী দলবদলে স্কোয়াডের শক্তি বাড়াতে পারেনি কিংস। পুরোনোদের নিয়ে লড়াই চালিয়ে যেতে চায় ঘরোয়া লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, চমক দেখানো ফর্টিস এফসিও জয় তুলে নিতে চায় বসুন্ধরা কিংসের বিপক্ষে। দারুণ ছন্দে রয়েছে ক্লাবটি। ঘরোয়া লিগে টানা আট ম্যাচ অপরাজিত রয়েছে ক্লাবটি। দারুণ ছন্দে আছেন ক্লাবটির সেন্টার ফরোয়ার্ড পা বাবো। এছাড়া গোলবারে ফর্টিসের অতন্দ্র প্রহরী লঙ্কান অধিনায়ক সুজন পেরেরা। তবে কিংস অ্যারেনায় বসুন্ধরার বিপক্ষে জয়টা সহজ হবে না ফর্টিসের জন্য। পরিসংখ্যানও পক্ষে নেই তাদের। মৌসুমের প্রথম দেখায় বসুন্ধরার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল ফর্টিস। তাই এ ম্যাচে জয় তুলে নিয়ে সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ক্লাবটি।
আরও পড়ুন: মার্চে সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপেই বাংলাদেশের জার্সি গায়ে তুলছেন সুলিভান ব্রাদার্স
এদিকে, মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী। এই মৌসুমে খুব একটা ছন্দে নেই আকাশি-নীলরা। তবে নিজেদের সবশেষ ম্যাচে রহমতগঞ্জকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ধানমন্ডির ক্লাবটি। যা আত্মবিশ্বাস বাড়িয়েছে মারুফুল হকের শিষ্যদের। ব্রাদার্সের বিপক্ষেও তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আবাহনী।
তবে ছেড়ে কথা বলবে না ব্রাদার্স। যদিও ঘরোয়া লিগে টানা ৭ ম্যাচ জয়হীন গোপিবাগের ক্লাবটি। আবাহনীর বিপক্ষে জয়ে ফিরতে চায় জামাল ভূঁইয়ারা। মধ্যবর্তী দলবদলে দলের শক্তি বাড়িয়েছে ব্রাদার্স। ৪ পাকিস্তানি ফুটবলারের সঙ্গে ক্লাবটিতে যোগ দিয়েছেন ক্যাস্পার হক। আবাহনীকে হারিয়ে মোহামেডানকে টপকে লিগ টেবিলের ছয়ে উঠতে চায় ব্রাদার্স ইউনিয়ন।
]]>

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·