‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন!

৪ সপ্তাহ আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে বৈঠক করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের এই সাক্ষাৎ হতে পারে চলতি বছরই। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যে আজ শনিবার (১৪ মার্চ) এমনটাই জানিয়েছেন মস্কোয় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি।

ইরানের রাষ্ট্রদূত রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে জানিয়েছেন, আগামী ১২ আগস্ট তেহরানে ক্যাস্পিয়ান সাগর সম্পর্কিত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এটাই হবে অন্য দেশের রাষ্ট্রপ্রধানের সাথে তার প্রথম বৈঠক। 

 

এই সম্মেলনটি পাঁচটি ক্যাস্পিয়ান সাগর তীরবর্তী দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্লাটফর্ম এবং তা ইরানের রাজধানী তেহরানে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইরানের রাষ্ট্রদূতের বলেন, ‘আমরা কাসপিয়ান সম্মেলনের জন্য একটি তারিখ নির্ধারণ করেছি। এটি এই বছর তেহরানে অনুষ্ঠিত হবে। যদি সম্মেলনটি হয়, আমি মনে করি, সাধারণত যেভাবে হয়ে থাকে, বৈঠকগুলোও সেখানেই অনুষ্ঠিত হবে।’ 

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৯ দিন পর গত ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। 

 

আরও পড়ুন: মোজতবা খামেনির তথ্যের জন্য কোটি ডলারের পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

 

সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর গত বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথম বিবৃতি দেন মোজতবা খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‍হুঁশিয়ারির পাশাপাশি চলমান যুদ্ধ নিয়ে বেশ কিছু নির্দেশনাও দেন তিনি। 

 

এদিকে আজ শনিবার ইরান যুদ্ধ ১৫তম দিনে গড়িয়েছে। ইরানের খার্গ দ্বীপে গতরাতে বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর থেকে ইরানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪৫০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

 

অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলের হামলায় ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। ওই হামলার পর দেশটিতে ইসরাইলি বিমান হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৭৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৩ জন শিশু রয়েছে।

 

আরও পড়ুন: আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী ‘জীবিত’, মৃত্যুর খবর সত্য নয়: ইরানি গণমাধ্যম


 

]]>
সম্পূর্ণ পড়ুন