বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনের নির্ধারিত সময় ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। পুরো প্রক্রিয়াটি অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে — আগের শ্রেণিতে অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৩.৫০ প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করা। এছাড়া আবেদনকারীর অভিভাবকের বাৎসরিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে। বিশেষ ক্ষেত্রে এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের প্রয়োজনীয় প্রমাণক জমা দিতে হবে।
আরও পড়ুন: অর্থ বিভাগের অনুমোদন ছাড়া নতুন প্রকল্প নয়
এছাড়া আবেদনের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের এনআইডি কার্ড, এক কপি ছবি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আপলোড করা বাধ্যতামূলক। আবেদন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) নির্দিষ্ট হেল্পলাইন নম্বরগুলোতে (০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করা যাবে।
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·