শিক্ষার্থীদের গঠনমূলক রাজনীতি করতে হবে: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এনামুল হক

৬ দিন আগে
সহনশীলতা ও গঠনমূলক রাজনীতি চর্চার মাধ্যমে দেশ গঠনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের সংগঠন সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও ইফতার আয়োজনে তিনি এ কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. এনামুল হক আরও বলেন, শাবিপ্রবি ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের সংগঠন সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরি করেছে— যা সত্যিই প্রশংসনীয়।


বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানার্জনের স্থান নয়; এটি নেতৃত্ব বিকাশেরও ক্ষেত্র। আমি বিশ্বাস করি, এই ফোরাম মুক্তচিন্তা, সহনশীলতা ও গঠনমূলক রাজনীতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ভূমিকা রাখবে। জাতীয় স্বার্থ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেতন প্রজন্ম গড়ে তুলতে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে— এটাই আমাদের প্রত্যাশা।

 

আরও পড়ুন: সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ আইন সম্পাদক অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন মেজবাহ্, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী, প্রোভিসি প্রফেসর ড. মো. সাজেদুল করিম।


নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, রয়েল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. লতিফুল বারী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও যুবদলের  আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক (চায়না) ও শাবিপ্রবি ছাত্রদলের সাবেক আহবায়ক সরদার এম জাহাঙ্গীর হোসেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ও শাবিপ্রবি ছাত্রদলের সাবেক সভাপতি এম এ রাকিব।

 

এছাড়াও উপস্থিত ছিলেন শাকসুর সাবেক নাট্য সম্পাদক আব্দুল হাই চৌধুরী শানু, শাবিপ্রবি ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মিঠু, সাবেক সাধারণ ইমরান হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শান্ত, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাস্ট ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহীন, সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি নাসের আহমেদ সাজিদ, শাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফাহিম, যুবায়ের, বায়েজিদ খান, কামাল হোসেন, মেহেদী হাসান রাসেল, সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সাহাদাৎ হোসেন টিপু, শাবিপ্রবি ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক হাবীব মেহেদী, ছাত্রনেতা নাজমুল, শাবি ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক মনির হোসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন