শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে বাড়ানো হবে। শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে যা যা করার দরকার, এর সব করবে এ সরকার।
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিতে পারছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, বৃত্তি পরীক্ষা হলো শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করা। শিক্ষা ক্ষেত্রে উৎসাহ দেয়ার কোনো প্রক্রিয়া বাদ দিতে চাই না।
আরও পড়ুন: প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণে নতুন সিদ্ধান্ত
এ সময় তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি কোটা অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকারের নীতিমালায় এ পরীক্ষা হচ্ছে। যেহেতু আগে হয়নি, তাই আমরা বাতিল করিনি।
]]>
৫ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·