বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালীতে নির্বাচনী জনসভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
মাওলানা আজিজুর রহমান বলেন,
নির্বাচনের আগ মুহূর্তে সীমান্ত পেরিয়ে এপারে অবৈধ অস্ত্র ঢুকছে। সেই অস্ত্র সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার হচ্ছে। ভোটের আগে যদি এসব অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীরা গ্রেফতার না হয়, তাহলে ভোটের মাঠে প্রভাব বিস্তারে ব্যবহার হতে পারে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী নিয়ে শঙ্কা রয়ে যাচ্ছে।
জামায়াতের এ নেতা বলেন, বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ আর দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দুঃশাসনের রাজনীতি দেখতে চায় না। মানুষ এখন সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করে।
আরও পড়ুন: এমন সমাজ গড়তে চাই, যেখানে নারীরা পাবে তাদের ন্যায্য অধিকার: জামায়াত আমির
তিনি বলেন,
দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং ন্যায়বিচারকে পদদলিত করা হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালিত হবে কুরআন ও সুন্নাহর আলোকে। সেখানে থাকবে ন্যায় বিচার, পূর্ণ জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা। জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে আমরা যুব সমাজের কর্মসংস্থান, কৃষকের পণ্যের ন্যায্যমূল্য, আলেম-ওলামার মর্যাদা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।
আরও পড়ুন: প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান
সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী তৈয়বুর রহমান জাহাঙ্গীর, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মুহাম্মদ রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদ্দৌলা ও প্রবাসী মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
]]>
৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·