শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিহতের ভাই মিল্লুর রহমান বাদী হয়ে শার্শা থাকায় এ হত্যা মামলা দায়ের করেন
গ্রেফতাররা হলেন শার্শা উপজেলার নাভারণ-দক্ষিণ বুরুজবাগান গ্রামের আবুল হোসেনের ছেলে আলাল হোসেন ও জামির হোসেনের ছেলে লালন হোসেন এবং আব্দুল কাদেরের ছেলে সেলিম মিয়া। এ মামলার প্রধান আসামি আলামীনের দ্বিতীয় স্ত্রীর স্বামী চাকুরিচ্যুত পুলিশ সদস্য মশিউর রহমান পলাতক রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে মটর সাইকেল থামিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয় আলামিনকে। নিহত ডাক্তার আলামিন শার্শার গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শার্শা থানা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর জানান, তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন আলামীনের দ্বিতীয় বউ তাসলিমা খাতুন ও তার সাবেক স্বামী মশিউর দুজনেই পুলিশে চাকরি করতেন। কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগে তাদের চাকরি চলে যায়। জেল হয় মশিউরের। এরপর ওই নারী অনেক টাকা নিয়ে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি নাভরনে চলে আসে। বিয়ে করে গ্রাম্য ডাক্তার আলামিনকে। হাসপাতালে রোগী দেখানো নিয়ে দ্বন্ধে কয়েক মাস আগে আলামিনকে মারধরের অভিযোগ ওঠে ৩ ফার্মেসি ব্যবসায়ীর নামে। এরা তিনজন তার দলীয় কর্মী। কয়েকমাস আগে আলামীনকে মারধরের ঘটনায় তিনজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছিল আলামিন। এতে হত্যায় ঘটনায় পুলিশ সন্দেহ জনক ৩ জনকে আটক করে চালান দিয়েছে। তিনি বলেন, অপরাধ করলে অবশ্যই শাস্তি হবে, তবে এরা তিন জন ব্যবসা করেন। কোন ভাবে হত্যার সাথে জড়িত থাকতে পারে না।
আরও পড়ুন: বরিশালে হাতুড়ি দিয়ে কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহা আলম জানান, আলামিনের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত ঘটনায় হত্যা হতে পারে। এ মামলায় একজন চার্জশিট ভুক্ত আসামী ও ৪ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়। প্রধান চার্জশিট ভুক্ত আসামী চাকুরীচ্যুত পুলিশ কন্সেটেবলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে ৩ জনকে আটকের ঘটনায় গতকাল সন্ধ্যায় আলামীনের মরদেহ দাফনে বাধা দেয় গ্রেফতার হওয়া আসামিদের স্বজনরা। পরে পুলিশের উপস্থিতিতে মরদেহ দাফন করা হয়।
আলামীনের বাবা রফিকুল ইলমাম জানান, তিনি বৃদ্ধ। তার সংসার চালাতেন আলামীন। তার ছেলে হত্যার সাথে প্রকৃত জড়িতদের যেন কঠিন শাস্তি হয়।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·