শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট চালু নিয়ে সুখবর দিলো ইউএস-বাংলা

১ দিন আগে
ইরানে মার্কিন-ইসরায়েল হামলার জেরে চলা সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে বন্ধ হয়ে যাওয়া আকাশপথ খুলতে শুরু করেছে। এরইমধ্যে বন্ধ থাকা শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিমান সংস্থাটি ১৩ মার্চ শুক্রবার থেকে শারজাহ এবং ১৪ মার্চ শনিবার থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে চারদিন (শুক্রবার, রোববার, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে।

 

ঢাকা থেকে শুক্র, রোববার, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।

 

ইউএস-বাংলা ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে। এবং চট্টগ্রাম থেকে সোমবার ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।

 

আরও পড়ুন: কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি থেকে ফ্লাইট চালু করবে জাজিরা এয়ারওয়েজ

 

শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৩টি ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে।

 

ঢাকা থেকে দুবাই রুটে প্রতিদিন ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য জেদ্দা, রিয়াদ, মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। শিগগির ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে সংস্থাটি।

]]>
সম্পূর্ণ পড়ুন