বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শাবিপ্রবির মাঠে ম্যাচ চলাকালীন সময়ে খেলার একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রথমে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা দুই বিভাগের শিক্ষার্থী ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মাঠজুড়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার পর বাংলা বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের মধ্যকার ফাইনাল খেলাটি বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে উপস্থিত শিক্ষক, আয়োজক কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপ করে। পরে ফাইনাল ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: কারিগরি শিক্ষার্থীদের অবরোধের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, খেলাধুলা হোক সৌহার্দ্য ও সহনশীলতার জায়গা, সহিংসতার নয়।

৪ সপ্তাহ আগে
১০







Bengali (BD) ·
English (US) ·