আজ (৩ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়েছে মধ্যাঞ্চল। শুরুতে ব্যাট করে ৩ বল হাতে রেখে ২৩৮ রানে অলাউট হয় উত্তরাঞ্চল। জবাব দিতে নেমে ১২ ওভার হাতে রেখেই জয় পায় মধ্যাঞ্চল।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানে দুই ওপেনারের উইকেট হারায় উত্তরাঞ্চল। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে ৫২ রানেদ জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ৩৫ রানে সাইফ হাসানের শিকার হয়ে ফেরেন শান্ত।
আরও পড়ুন: টুর্নামেন্ট শুরুর আগে পিএসএল ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
শান্তর বিদায়ের পর চতুর্থ উউকেটে এসএম মেহরবকে নিয়ে ৩৭ এবং ষষ্ঠ উইকেটে সাব্বির রহিমানকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন হৃদয়। মেহরব ২৮ ও সাব্বির ২৪ রান করেন। আকবর আলী ফেরেন শূন্য রানে।
এক প্রান্তে কেউ সঙ্গ দিতে না পারলেও ব্যক্তিগত পঞ্চাশ রান পূর্ণ করে দলকে ২০০ রানের গণ্ডি পার করান হৃদয়। টেইলেন্ডারদের নিয়ে দলকে টেনে নিয়ে যান শেষ ওভার পর্যন্ত। সুযোগ ছিল তিন অঙ্কে পৌঁছানোর। তবে শেষ ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফেরায় ৪ রানের জন্য সেঞ্চুরি মিস হয়। ৯৮ বলে ১ ছক্কা ও ৮ চারে ৯৬ রান করেন হৃদয়।
মধ্যাঞ্চলের হয়ে ৪ উইকেট নেন রিপন। দুটো করে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ এবং রাকিবুল হাসান।
আরও পড়ুন: বিসিবি ‘সম্মান’ ফিরিয়ে না দিলে আর খেলবেন না বিজয়
রান তাড়ায় শুরুটা উত্তরাঞ্চলের মতোই ছিল মধ্যাঞ্চলের। দলীয় ২৪ রানে ওপেনার জিশান আলমের উইকেট হারায় দলটি। তবে তিনে সাইফ হাসান ব্যাটিংয়ে নেমে চিত্রপট বদলে দেন। মারকুটে ব্যাটিংয়ে নাঈম শেখকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন।
দুজনেরই সুযোগ ছিল তিন অঙ্ক ছোঁয়ার। তবে কেউই পারেননি। ৮৭ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৭৮ রান করে রিশাদ হোসেনের শিকার হয়ে ফেরেন নাইম। সাইফ হাসান ফেরেন ৩ ছক্কা ও ৭ চারে ৭৮ বলে ৮৭ রান করে। এই দুজনের বিদায়ের পর দ্রুত সময়ের ব্যবধানে ফেরেন অধিনায়ক অঙ্কনও।
ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মাহফিজুল রবিন এবং ইরফান শুক্কুর। জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে শুক্কুর ফেরেন রিশাদের বলে আউট হয়ে। ১৮ রানে অপরাজিত থাকেন রবিন। উত্তরাঞ্চলের হয়ে দুটো করে উইকেট নেন রিশাদ এবং নাহিদ।
]]>
১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·