রোজিনা বেগম (৩৫) চরপালং এলাকার ইব্রাহিম সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে স্থানীয় বাজারের উদ্দেশে বের হন রোজিনা। পথে কীর্তিনাশা নদীর পাড়ে স্থাপিত একটি সেচ পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে তার পরিহিত বোরকা পাম্পের ঘূর্ণায়মান যন্ত্রাংশে পেঁচিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: ‘সন্তানসম’ বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, বোরকা পেঁচিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পাম্পের ভেতরে আটকে পড়েন এবং শরীরের ওপরের অংশ মেশিনের মধ্যে ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।
আরও পড়ুন: কাফনের কাপড় নিয়ে পার্কে বিষপান করা সেই নারীর মৃত্যু
এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেচ পাম্পটি কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই পরিচালিত হচ্ছিল। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এ বিষয়ে পালং মডেল থানার তদন্ত কর্মকর্তা আবির হোসেন বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·