এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে।
তারা হলেন- উপজেলার রাজৈর গ্রামের রফিকুল ইসলাম রুবেল (৪০) ও কদমতলা গ্রামের মিজানুর রহমান (২৩)। এর আগে তুহিন (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে এই মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মিজানুর রহমান হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গতকাল শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবুন্নেছার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি জানান, মাদকের লেনদেন নিয়ে রিয়া মনির সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এরই জেরে তিনি ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে রিয়া মনিকে গলা কেটে হত্যা করেন।
আরও পড়ুন: বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যার ঘটনায় মামলা
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামিনুল হক বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।’
উল্লেখ্য, গত ২৪ মার্চ ভোরে শরণখোলার রাজৈর গ্রামে রাস্তার ওপর থেকে রিয়া মনির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন নিহতের বাবা আজিম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·