লেবাননে নিহত দিপালীর মরদেহ দেশে আনার ব্যাপারে যা জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১ দিন আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলায় নিহত ফরিদপুরের দিপালী আক্তারের (৩৪) মরদেহ দ্রুতই দেশে আনার ব্যবস্থা করা হবে। এরমধ্যে দিপালীর পরিবারের সদস্যদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কথা বলেছেন।

তিনি আরো বলেন, লেবাননে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। আমাদের ফ্লাইট এখন সুবিধাজনক নাই যে আমরা এই মুহুর্তেই মেয়েটির মরদেহ আনতে পারবো। আমরা সচেষ্ট আছি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লেবাননে যে মিশন আছে তারা কাজ করছে যাতে করে দ্রুতই মেয়েটির মরদেহ আমরা দেশে আনতে পারি।

 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

আরও পড়ুন: 

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, লেবাননে প্রবাসী আরো যারা রয়েছেন তাদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে এবং তারা যাতে সেখানে নিরাপদে থাকতে পারে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। যারা নিরাপত্তাহীনতার কারনে দেশে ফিরে আসতে চায় তাদেরকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। এরইমধ্যে কিছু বাংলাদেশিকে বিমানের একটি চাটার্ড ফ্লাইটে করে দেশে আনা হয়েছে। আরো যারা আসতে চায় তাদেরও দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।

 

এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এই যুদ্ধে বিভিন্ন দেশে এখন পর্যন্ত আমাদের দেশের ৮ জন মারা গেছেন। এর মধ্যে একমাত্র নারী দিপালী নিহত হয়েছেন। সরকার সকল বিষয়েই সচেষ্ট রয়েছে।

 

তিনি আরো বলেন, আমাদের রেমিট্যান্স যোদ্ধারা যারা চাকরি হারিয়ে দেশে ফিরে বেকার অবস্থায় রয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার তৎপর রয়েছে।

 

আরও পড়ুন: 

 

প্রসঙ্গত, গত বুধবার (৮ এপ্রিল) রাতে লেবাননের রাজধানী বৈরুতের হামারা এলাকায় ইসরাইলি বোমা বিস্ফোরণে গৃহকর্তার পরিবারের ৬ সদস্যের সাথে নিহত হয় বাংলাদেশি দিপালী আক্তার। নিহত দিপালী আক্তার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চরশালেপুর পূর্ব মুন্সিরচর গ্রামের মোফাজ্জেল শেখের মেয়ে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন