লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জানিয়েছে, দেশটির পূর্বে বেকা উপত্যকায় বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের ওই এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেকার বালবেক এলাকায় ‘হিজবুল্লাহ কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন।
আরও পড়ুন: আল-আকসায় ফিলিস্তিনিদের জুমার নামাজে বাধা, কড়াকড়ি ইসরাইলের
শুক্রবার দিনের শুরুতে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের উপকণ্ঠে অবস্থিত দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন এল-হিলওয়েহ শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে।
এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের জবাবে ‘হামাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলি আগ্রাসন সমর্থন করা মার্কিন জেনারেলকে সর্বোচ্চ সম্মাননা দিলো সৌদি
হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় চালানো বিমান হামলায় তাদের একজন কমান্ডার নিহত হন।
২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
তথ্যসূত্র: আল জাজিরা
]]>
৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·