লন্ডনে দুই ইহুদিকে ছুরিকাঘাত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ‘উদ্বেগ’

৫ দিন আগে
উত্তর লন্ডনে ছুরিকাঘাতে দুই ইহুদি গুরুতর আহত হয়েছেন। শহরের গোল্ডার্স গ্রিনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সেইসঙ্গে, হামলায় আহত দু’জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

 

গত মাসে ওই একই এলাকায় একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

 

আরও পড়ুন: ইরানে হামলা চালাতে যুক্তরাজ্যে মার্কিন বাহিনীর ব্যবহৃত বিমান ঘাঁটিতে আগুন

 

এদিকে হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

 

বুধবারের (২৯ এপ্রিল) ওই ঘটনার পর সংসদে দাঁড়িয়ে কথা বলেন তিনি। জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

 

এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

 

সূত্র: বিবিসি

]]>
সম্পূর্ণ পড়ুন