লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে রাফীর ‘প্রেশার কুকার’

১ সপ্তাহে আগে
নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’র দাঁপিয়ে চলেছে প্রেক্ষাগৃহে। একদম ভিন্নধর্মী একটি সিনেমার ফ্লেভার উপহার দিয়েছেন রাফী। নারীকেন্দ্রিক এই সিনেমাটি আয়ের দিক থেকেও এগিয়ে গেছে। এবার যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের অন্যতম বড় চলচ্চিত্র আয়োজন লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের নবম আসরে প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি।

আন্তর্জাতিক এই আসরে ছবিটির ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায়।


উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ভিন্নধর্মী গল্প, নির্মাণশৈলী এবং সমসাময়িক উপস্থাপনার কারণে ‘প্রেশার কুকার’কে আন্তর্জাতিক দর্শকদের সামনে প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়েছে।

 

আরও পড়ুন: আবারও নতুন রেকর্ড গড়ল ‘বনলতা এক্সপ্রেস’


সিনেমাটির প্রদর্শনীতে অংশ নিতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ছবির নির্মাতা রায়হান রাফী।


বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয় লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতি বছর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত সিনেমা এখানে প্রদর্শিত হয়।

 

আরও পড়ুন: ৬ দেশের যৌথ কাজে শাকিব খান


এদিকে চলতি সপ্তাহে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে নর্থ আমেরিকাসহ আরও কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।


নির্মাতা রায়হান রাফী পরিচালিত সিনেমাটি চার নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

]]>
সম্পূর্ণ পড়ুন